১২ দেশের অন্তত ৮০ জন পর্যবেক্ষক নির্বাচনে আসা চূড়ান্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশের অন্তত ৮০ জন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানা গেছে। বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীর বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক দিনে পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
০৮:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার